গলে আজ ভারতের চাই ৬ উইকেট
গল টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ৩৭২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ৮৪ রান করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য আজ শেষ দিনে আরও ২৮৮ রান করতে হবে তাদের। ভারতের প্রয়োজন লঙ্কানদের অবশিষ্ট ৬ উইকেট। গলে সর্বোচ্চ ৩৪২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। যার মানে এই টেস্ট জিততে হলে রেকর্ড করতে হবে স্বাগতিকদের। তবে সুবিধাজনক অবস্থানে থাকা ভারতের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ১৭৮ রানের লিড নিয়ে গতকাল দ্বিতীয় ইনিংসে কিন্তু ভালো ব্যাট করতে পারেনি ভারত। ১৯১ রানে অলআউট হয় তারা। অবশ্য বড় সংগ্রহের চেয়ে দ্রুত রান তোলার দিকেই মনোযোগী ছিলেন ভারতীয় ব্যাটাররা। সেই পরিকল্পনা অনুযায়ী সফ...