শনিবার দেশে পাঠানো হবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ আগামী শনিবার (২২ আগস্ট) সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে পাঠানো হবে। বৃহস্পতিবার নিহত নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হলেও বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। নিহত দুই ভারতীয় নাগরিক সন্দীপ পাসোয়ান ও যোগ নারায়ণ আগরওয়ালের মরদেহ বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন সূত্র জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে ২২ আগস্ট দেশে পাঠানো হবে। এক বিজ্ঞপ্তিতে ডেপুটি হাইকমিশন জানিয়েছে, নিউমার্কেট এলাকার অগ্নিকাণ...