মাদক না পেলেও ডিজিটাল তথ্যে অপরাধী– উঠছে প্রশ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) আধুনিক প্রযুক্তিনির্ভর শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০২৬’ পাস হয়েছে। এতে অনলাইনকেন্দ্রিক মাদক কারবার ঠেকানো, মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, অস্ত্র ব্যবহার, ডগ স্কোয়াডসহ নানা বিষয় যুক্ত হয়েছে। তবে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যেমন রয়েছে চ্যালেঞ্জ, তেমনি উঠেছে কিছু প্রশ্নও। বিশেষ করে সঙ্গে মাদক পাওয়া না গেলেও শুধু ডিজিটাল ডিভাইসের তথ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধী সাব্যস্ত করার ক্ষেত্রে আইনের অপব্যবহারের শঙ্কার কথা বলেছেন কেউ কেউ। এ বিষয়ে জানতে চাইলে ডিএনসি মহাপরিচালক হাসান মারুফ সমকালকে...