১২৬ টাকা ৫০ পয়সায় ডলার বেচতে চায় মানিচেঞ্জারগুলো
চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দ্রুত কমছে ডলারের দর। গত দুই সপ্তাহে আন্তঃব্যাংকে এক টাকা ২৪ পয়সা কমে সোমবার ১২২ টাকা ৫৬ পয়সায় নেমেছে। আর ব্যাংকগুলোতে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২৪ টাকা দরে। তবে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো ১২৫ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনে ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে চায়। সোমবার এক সংবাদ সম্মেলন থেকে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি) এমন দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি এমএস জামান বলেন, মানি চেঞ্জারের ডলারের অন্যতম প্রধান উৎস বিদেশ ফেরত প্রবাসী ও বিদেশ থেকে নিয়ে আসাদের নগদ বৈদেশিক মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংক বা কোনো ব্যাংক তাদের কোনো বৈদেশিক মুদ্রা সরবরাহ করে না। অথচ ডল...