অবশেষে বেবিচকে প্রস্তাব দাখিল করল জাপানি প্রতিষ্ঠান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে (বেবিচক) প্রস্তাব দাখিল করেছে জাপানি সাব ওয়ার্কিং গ্রুপ বা উপকার্যদল। বেবিচক কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের বৈঠক শেষে আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদরদপ্তরে এ প্রস্তাব দাখিল করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে এই প্রস্তাব দাখিল করে। এ সময় জাপানি প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ও বেবিচকের কর্মকর্তারা উপস্থিত ছি...