সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ড. নাজনীন আহমেদ
ড. নাজনীন আহমেদকে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিপিডি। এদিকে, আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বর্তমান নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনকে সিপিডির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদের বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে ড. আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডি...