নেপালের বন্যায় যেকোনো সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নেপালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশটির প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি ভয়াবহ।’ নেপালের বর্তমান পরিস্থিতির মতো ঘটনা আগে কখনো দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা নেপালের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তার প্রস্তাব দিয়েছি।’ নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের বিষয়ে জানতে...