ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। তিনি আরব রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর তার এ পদে নির্বাচিত হওয়ার ঘটনা দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলের নির্বাচনে আরবদের প্রতিনিধিত্বকারী ইউনাইটেড আরব লিস্ট (রাআম) ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট একাই পেয়েছে ১১টি আসন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আল জাজিরাকে আহমেদ তিবি বলেন, ‘এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। আমরা ১১টি আসন পেয়েছি।’ তিবি...