ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের মৃত্যুতে স্মরণসভা
জনস্বাস্থ্য ও ওয়াশ খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব, গবেষক ও লেখক এবং ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার প্রয়াত রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল ইসলামের জীবন, কর্ম ও মানবিক অবদান স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘তোমার অসীমে’ শীর্ষক এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ম. তামিম, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. লিয়াকত আলী, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহা...