আবার যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা
ইরানের দক্ষিণাঞ্চলের লারাক দ্বীপে আকস্মিক মার্কিন হামলার ফলে সাময়িক নীরবতা ভেঙে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের ওই হামলার জেরে গতকাল সোমবার জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে তেহরান। তবে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। লারাক দ্বীপে হামলায় দুজন নিহত যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, গত রোববার রাতে মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানি সামরিক কাঠামোর ওপর আঘ...