পিএফের টাকা আত্মসাতের ঘটনায় উত্তেজনা, শ্রমিকদের বিক্ষোভ
মৌলভীবাজারের কুলাউড়ায় মৃত চা শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকেরা। এর প্রতিকার চেয়ে গত মঙ্গল ও বুধবার দুদফায় বাগান ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে ব্যবস্থাপকের আশ্বাসে শ্রমিকেরা কাজে ফিরে যান। জানা যায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে অবস্থিত ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) অধীন বিজয়া চা বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন জারিয়া খাড়িয়া। বার্ধক্যজনিত ও নানা অসুস্থতায় ২০২২ সালে তিনি মারা যান। এর পর জারিয়ার পিএফের টাকার জন্য আবেদন করেন তাঁর স্ত্রী ও সন্তান। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের শেষের দিকে জারিয়া খাড়িয়ার পেনশনের দুই লাখ ২৪ হাজ...