একটি সাধারণ পরীক্ষা যা বলে দেয় কীভাবে বয়সের পথে এগোচ্ছেন
বয়স বাড়ার সঙ্গে শরীরের শক্তি, ভারসাম্য আর চলাফেরার সক্ষমতায় ধীরে ধীরে পরিবর্তন আসে। তবে সেই পরিবর্তন বুঝতে সবসময় জটিল কোনো পরীক্ষা দরকার হয় না। একটি চেয়ার আর ৩০ সেকেন্ডের ছোট্ট পরীক্ষাই দিতে পারে আপনার শারীরিক সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ধারণা। পরীক্ষাটি কী সিট-টু-স্ট্যান্ড পরীক্ষা সাধারণত ৬০ বছরের বেশি বয়সী মানুষের শারীরিক সক্ষমতা ও পড়ে যাওয়ার ঝুঁকি মূল্যায়নে ব্যবহার করা হয়। তবে কম বয়সীদের ক্ষেত্রেও এটি শরীরের নিচের অংশের পেশির শক্তি ও সহনশীলতা বোঝার কাজে ব্যবহার করা যায়। লন্ডনের গাই’স অ্যান্ড সেন্ট থমাস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসালট্যান্ট জেরিয়াট্রিশিয়ান ও কিংস কলেজ লন্ডন...