ক্ষমতার পালাবদলে দখলদার বদলায়, মুক্ত হয় না মাঠ
হাট শেষ হয়েছে। তার চিহ্ন রয়ে গেছে মাঠজুড়ে। কোথাও ছড়িয়ে-ছিটিয়ে আছে পচা সবজি, কোথাও কাগজ, পলিথিন ও ময়লা-আবর্জনা। ধুলা-কাদায় একাকার চারপাশ। ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যবহারে নোংরা হয়ে আছে শৌচাগারও। অথচ এই মাঠে পরদিন কোমলমতি শিক্ষার্থীদের অ্যাসেমব্লি, খেলাধুলা ও শরীরচর্চা করার কথা। বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এমন চিত্র দীর্ঘদিনের। সপ্তাহে দুদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসছে ধান ও সবজির হাট। এতে শুধু বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে না, ব্যাহত হচ্ছে পাঠদানও। তিন যুগ ধরে চলে আসা এই হাটে ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি স্থান। আগে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা ইজারা ন...