ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ফেনী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. শাহ আলম, সাইফুল ইসলাম, মো. রুহুল আমিন (৩৫) ও প্রদীপ কুমার শর্মা (৪৩) রয়েছেন। রুহুল আমিনের কাছ থেকে ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ...