চিত্রশৈলী আবিষ্কার
আমি মূলত ফিগারেটিভ বা হিউম্যান ফিগার নিয়ে কাজ করি। তবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মাঝে কিছুটা বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট ধাঁচের কাজ করেছিলাম। পরবর্তী সময়ে মনে হলো, নতুন কৌশল ও উপকরণ ব্যবহার করে যে নিরীক্ষা আমি করেছি, তার সঙ্গে আবার মানব-অবয়ব ফিরিয়ে আনি। একজন শিল্পী সবসময় অন্বেষণ ও আবিষ্কার করেন। বাস্তবতার রূপান্তর এবং সাময়িক বিশ্বপরিস্থিতি নিয়ে তাঁর চিন্তাভাবনায় পরিবর্তন আসে। একজন তরুণ শিল্পী হিসেবে একটিমাত্র চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকলে চলে না; সমসাময়িক বিশ্বে কী ঘটছে সমসাময়িক আর্টের ধরন কেমন, তা বুঝে সামনে এগোতে হয়। এখনকার সময়ে ইনস্টলেশন আর্ট, ডিজিটাল ফটোগ্রাফি কিংবা ভিডিও আর্টের চল এসেছে...