তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!
তাদের বয়স তখন দেড় মাস, পৃথিবীটা ছিল অচেনা। উদ্ধারের পর আশ্রয় মিলেছিল গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডে। কথা ছিল, রোগের ঝুঁকি এড়াতে কয়েক সপ্তাহ আলাদা রাখা হবে। তারপর মিলবে বড় পরিসর, স্বাভাবিক পরিবেশ। কিন্তু সেই ‘কয়েক সপ্তাহ’ আর শেষ হয়নি। দেড় মাস বয়সী যে দুই লেপার্ডকে কোয়ারেন্টাইনের জন্য আনা হয়েছিল, প্রায় ৯ বছর পরও তাদের ঠিকানা সেই ছোট্ট ঘর। লোহার গ্রিলঘেরা সীমিত পরিসরেই কাটছে তাদের দিন-রাত। সেখানে নেই গাছে ওঠার ব্যবস্থা, নেই দৌড়ে বেড়ানোর জায়গা, নেই শিকার ধরার মতো কোনো পরিবেশ। এমনকি সাফারি পার্কে আসা দর্শনার্থীদেরও তাদের দেখার সুযোগ নেই। বন্যপ্রাণীর জন্য...