দুই আয়ারল্যান্ডকে একত্র করার কথা বলে বিতর্ক
আয়ারল্যান্ডে দুই দিনের সফরে গিয়ে সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলেছেন, তিনি দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চান। গতকাল শনিবার ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, এক শতাব্দী ধরে বিভক্ত থাকা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের পুনরায় এককরণ একটি ‘চমৎকার’ বিষয় হতে পারে। আমি যা ভাবছি, একসময় তা অবশ্যই হবে, তাই এখন হয়ে যাওয়া ভালো। ১৯২১ সাল থেকে বিভক্ত আয়ারল্যান্ড দ্বীপের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সংঘাতের অবসান ঘটে ১৯৯৮ সালে ‘গুড ফ্রাইডে’ চুক্...